সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

জলছবি বাতায়ন: শামসুর রাহমানের দু’টি কবিতা

জলছবি বাতায়ন: শামসুর রাহমানের দু’টি কবিতা: তুমি বলেছিলে দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট , কাঠ , লোহা-লক্কড়ের স্তূপ , মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছ...

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

জলছবি বাতায়ন: তুমি আসবে বলে আয়নাল হক

জলছবি বাতায়ন: তুমি আসবে বলে: আয়নাল হক তুমি আসবে বলে ভেঙ্গে গেল সাজানো বাগান তুমি আসবে বলে জনসমুদ্রে উঠেছিল ব্যাপক স্লোগান। তুমি আসবে বলে কালবৈশাখী ঝড় উঠেছিল মনে।...

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

আনচানতাইইতো প্রাণ


আনচান তাইতো প্রাণ
================
যেতে পারি না বাহিরে বন্ধ দুয়ার
খুলে
যেতে পারিনা ধানেরক্ষেতে
সবুজের ঢেউ তুলে
গাইতে পারিনা গান
উড়তে পারিনা খোলা হাওয়া মাঝে
ঘুড়তে পারিনা সকাল সন্ধা সাঝে
আনচান তাইতো প্রাণ
দেখতে পারিনা কেমনে ফুলের কলি
ফুটে
দেখতে পারিনা সকালে -সূর্য
কেমনে উঠে
বান্ধী ঘরে তাই
শুনতে পারিনা পাখি গায় কেমনে
গান
বুঝতে পারিনা কোন ডাকে জুড়াবে
মোর প্রাণ
কাগজে লিখে যাই

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

আমারই হৃদয়ে মোহাম্মদ আয়নাল হক


নিতান্তই কিছু সহজ কথা তবুও বলতে পারিনি
যদি ভুল বুঝ কখনো,
তোমার চোখ আছে -দেখনা কান আছে -শুননা।
হৃদয় আছে-অনুভব করনা আমি বললেই যে
সহজ কথায় মেনে নেব এই গ্যারান্টি কে দেবে
তুমি হৃদয়হীন নও তুমি বিবেকহীন নওতবে কেন
কিছু বুঝতে পারনা নাকি বুঝেও _আমার নিরবে বলা কথা গুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো
আমারই হৃদয়ে

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

বৃষ্টি বষণমুখর রাত্রি


বৃষ্টি বিধৌত পথের দুপাশে পানি
জমেছে
আশে পাশের ডোবা লাল ওটই টুম্বর
হয়েছে
নিজ্ন পথ জন মানবের নেই চিত্রমাত্র
সারাদিন বৃষ্টির পড়ে নেমে এলো
রাত্র
জানালা থেকে এবার পড়ার
টেবিলে এলাম
দু-একটা বই নেড়ে চেয়ে এদিক-ওদিক
নিলাম
থেকে থেকে দমকা হাওয়া ঘরে
ঢুকছে
গুরু গুরু শব্দে আমার বুকটা কাঁপছে
উন্নানা মন আমার অধীর আকুলতায়
মেঘের রথে চড়ে কোথায় ভেসে যায়
ঝলছে উঠছে বিজলী অন্ধকার ভেত
করে
ব্যাঙের অবিশ্রান্ত ডাকে থাকতে
পারিনা ঘরে
সেই রাতে পাই এক বিস্ময়কর অনুভূতি
বড় পাতিলে রেখেছিলাম
জেনেসিনের বাতি
মেঘের মাদল তখনো বেজে চলছে
কত গান কত যে সুর আজ মনে পড়ছে

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

তার মানে এই নয়


আমি বৃষ্টি ভালোবাসি
তার মনে এই নয় আমাকে ভিজতে হবে
আমি সাগর ভালোবাসি
তার মানে এই নয় আমাকে নামতে হবে
আমি ফুল ভালোবাসি
তার মানে আমাকে কাটার আঘাত
পেতে হবে
আমি পাহার ভালোবাসি
তার মানে এই নয় আমাকে উঠতে হবে
আমি স্বপ্ন ভালোবাসি
তার মানে এই নয় আমাকে ঘুমাতে হবে
আমি চাঁদ ভালোবাসি
তার মানে এই নয় আমাকে ছুতে হবে
আমি শিশির ভালোবাসি
তার মানে এই নয় পা ভেজাতে হবে
আমি তোমাকে ভালোবাসি
তাই বলে এই নয় একসাথে চলতে হবে
২৯/৮/০১৫